আর্কাইভ
ads
logo

‘শেখ মুজিবকে ভারতের অনুগত প্রমাণের চেষ্টা একটি ন্যারেটিভ মাত্র’

কালের কণ্ঠের সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল

অন্যান্য

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পি.এম
 ‘শেখ মুজিবকে ভারতের অনুগত প্রমাণের চেষ্টা একটি ন্যারেটিভ মাত্র’

ছবিঃ সংগৃহীত

ads

গণ-অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের পরিবর্তে যে কেউ রাষ্ট্রের দায়িত্ব নিতো, তাতেও দেশের অবস্থা বিশেষ ভিন্ন হতো না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। তিনি আরও বলেন, “শেখ মুজিবুর রহমানকে ভারতের অনুগত বলে প্রমাণ করার যে চেষ্টা করা হচ্ছে, এটি একটি ন্যারেটিভ মাত্র। এই যুগে সত্যের কোনো মূল্য নেই। এই যুগে চলছে ন্যারেটিভ—সব ব্যাপারে ন্যারেটিভ।”

বুধবার (২৫ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।

ড. ইউনূসের সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো হস্তক্ষেপ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মাহবুব কামাল বলেন, “আমরা যেটি মনে করি যে ভারত কথায় কথায় বাংলাদেশে আক্রমণ করবে, বিষয়টি এমন নয়। তা যদি হতো তাহলে বঙ্গবন্ধুর মৃত্যুর পর ভারত হস্তক্ষেপ করত, কিন্তু তারা করেনি।”

সরকারের দায়িত্ব ও করণীয় নিয়ে প্রশ্নে মাহবুব কামাল বলেন, “সরকারকে প্রথমেই তার মটো ঠিক করতে হবে। একটি আদর্শমূলক কাঠামো তৈরি করতে হবে, যার ওপর দাঁড়িয়ে সরকার দেশ শাসন করবে। ‘ইউনিটি অ্যান্ড সেক্যুলারিজম’ আমাদের মটো হওয়া উচিত—একটি সংহত জাতি।”

তিনি আরও বলেন, “দেশ দাঁড়াবে সেক্যুলারিজমের ভিত্তিতে, এটিই বেসিক। এই সংহতির জন্য বর্তমান সময়ে তারেক রহমানের উচিত সব নির্দোষ মানুষকে ছেড়ে দেওয়া, জামিন দেওয়া। যারা মিথ্যা মামলায় জেলে আছে, তাদের মুক্তি দেওয়া।”
মিথ্যা মামলার যাচাই কত সময় লাগবে—এমন প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, কত সময় লাগবে? মিথ্যা মামলাগুলো দেখলেই বোঝা যায়।”

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ