বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ইউনিট হেড অব জেনারেল লেজার (এজি) কন্ট্রোল অ্যান্ড মনিটরিং’ পদে প্রার্থী নিচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।
পদের বিবরণ:
• পদসংখ্যা: নির্ধারিত নয়
• শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
• অভিজ্ঞতা: প্রার্থীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক
• চাকরির ধরন: ফুল টাইম
• প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
• বয়সসীমা: নির্ধারিত নয়
• কর্মস্থল: যেকোনো স্থান
• বেতন: আলোচনা সাপেক্ষে
• সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।







