আর্কাইভ
ads
logo

৪৬তম বিসিএস: স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি, প্রার্থী ১৩৬১

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পি.এম
৪৬তম বিসিএস: স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি, প্রার্থী ১৩৬১

সংগ্রহীত

ads

 

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের স্থগিত থাকা মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে যেসব মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর সংশোধিত তারিখ নির্ধারণ করা হয়েছে।

পিএসসি জানায়, তৃতীয় পর্যায়ের এই মৌখিক পরীক্ষায় মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি ও পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং উভয় ক্যাডারের ২৩৩ জন প্রার্থী রয়েছেন।

পরীক্ষার সময় ও স্থান

ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণ করা হবে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বোর্ড কার্যক্রম শুরু হবে।

প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করে নিতে হবে।

সতর্কবার্তা

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রার্থীর পক্ষে তদবির বা সুপারিশ করা হলে তা সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এছাড়া নির্ধারিত তারিখ ও সময়ে বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হতে পারে

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ