বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরির ড্রাইভার পদে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৮৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস–১)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৩. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস–১)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৪. পদের নাম: ফর্কলিফট ড্রাইভার
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৫. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস–২)
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী জলযান চালনার লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৬. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস–২)
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ক্রেন ড্রাইভিং লাইসেন্সসহ ভারী যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়সসীমা
২০২৬ সালের ২০ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
যোগ্য প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন ফি
পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা—মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শর্তাবলি
১. সশস্ত্র বাহিনী বা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না।
২. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে http://bndcp.teletalk.com.bd এবং www.navy.mil.bd ওয়েবসাইটে।







