আর্কাইভ
ads
logo

শবেবরাতের পবিত্রতা রক্ষায় আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি

Sadia

প্রকাশকাল: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পি.এম
শবেবরাতের পবিত্রতা রক্ষায় আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএম‌পি

ছবিঃ সংগৃহীত

ads

পবিত্র শবেবরাতের ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে ধর্মীয় আবহে পবিত্র শবেবরাত পালিত হবে। এই উৎসবের পবিত্রতা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অর্ডিন্যান্সের অর্পিত ক্ষমতাবলে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় আরও জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা অর্থাৎ বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় কোনো ধরনের পটকা ফাটানো, গ্যাস বেলুন ওড়ানো বা বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না।

ডিএমপি স্পষ্ট জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত বন্দেগি সম্পন্ন করতে এবং মহানগরের শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি নগরবাসীকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ