আর্কাইভ
ads
logo

৩৩ হাজার দরিদ্র পরিবারের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পি.এম
৩৩ হাজার দরিদ্র পরিবারের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

ads

রমজান মাসকে সামনে রেখে দেশের ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নির্বাচনী ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির স্কিল বিভাগের শিক্ষার্থীরা প্যাকেজিংয়ের কাজে অংশ নিচ্ছেন।

দেশের ৬৪ জেলার ৬২৭টি কেন্দ্রে একযোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে। প্রত্যেক পরিবারের জন্য ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি সংবলিত প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। এভাবে দরিদ্র পরিবারগুলো সহজে ইফতার ও সেহরি করতে পারবেন।

বিশেষভাবে, এবার ইফতার প্যাকেজের সঙ্গে নতুন সংযোজন হিসেবে দেওয়া হচ্ছে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই। বইটির মাধ্যমে রোজাদাররা রমজানের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে ধারণা পাবেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ