আর্কাইভ
ads
logo

এক ছাদের নিচে ঢাকার ঐতিহ্য আর আধুনিক স্বাদের ইফতার ‘গ্র্যান্ড বাজার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পি.এম
এক ছাদের নিচে ঢাকার ঐতিহ্য আর আধুনিক স্বাদের ইফতার ‘গ্র্যান্ড বাজার’

ads

পবিত্র রমজানকে উৎসবমুখর করতে এবারও শুরু হয়েছে ফুডপান্ডা বাংলাদেশের ফ্ল্যাগশিপ আয়োজন ‘গ্র্যান্ড ইফতার বাজার’ এর চতুর্থ আসর। যেখানে গ্রাহকরা একসাথে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার এবং দেশের জনপ্রিয় নতুন ইফতার আইটেম এক ছাদের নিচে পেতে পারছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বনানীর সোয়াট ফিল্ডে উদ্বোধন করেন ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী।

এই বছরে অংশ নিয়েছে বিউটি লাচ্ছি ও ফালুদা, ডিসেন্ট পেস্ট্রি শপ, রাতের কাবাব, মুসলিম সুইটস, তার্কা, টার্কিশ আদানা কাবাব, মাস্টারশেফ সুবরাত আলী, হাজী বিরিয়ানি, ট্রাই স্টেট ইটারি এবং ইফতারওয়ালা।

গ্রাহকরা ফুডপান্ডা অ্যাপের মাধ্যমে হোম ডেলিভারি বা পিকআপের অর্ডার দিতে পারেন। এছাড়া ১২০ জন গ্রাহকের জন্য ডাইন-ইন সুবিধা রাখা হয়েছে, যাতে পরিবার ও বন্ধুরা একসাথে বসে ইফতার উপভোগ করতে পারে।

উদ্যোগ সম্পর্কে আম্বারীন রেজা বলেন, “বাংলাদেশে বড় হওয়ার সুবাদে রমজান আমার কাছে সবসময়ই একটি উৎসব। ছোটবেলায় মায়ের সঙ্গে ইফতার তৈরিতে সাহায্য করা আর বাবার সঙ্গে প্রিয় জিলাপি, হালিম, ঘুগনি ও রোল কিনে আনার স্মৃতি এখনও স্পষ্ট মনে আছে। এই সাধারণ পারিবারিক রীতিগুলোই রমজানকে বিশেষ করে তোলে। বর্তমানে ব্যস্ত নগর জীবন এবং দীর্ঘ যানজটের কারণে প্রতিদিন প্রিয় জায়গায় গিয়ে ইফতার কেনা এখন প্রায় অসম্ভব। সেই চ্যালেঞ্জকে বিবেচনা করে আমরা গ্র্যান্ড ইফতার বাজারের এই আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের গ্রাহকদের জন্য ইফতার সহজ, আনন্দময় এবং তৃপ্তিদায়ক হোক। ডাইন-ইন, পিকআপ বা হোম ডেলিভারি—সবকিছু একসাথে মিলিয়ে সুবিধা নিশ্চিত করেছি।”

অন্যদিকে জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, “আমার কাছে ইফতার মানেই কৃতজ্ঞতা প্রকাশ এবং সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ। গত কয়েক বছরে গ্র্যান্ড ইফতার বাজার এক অভিন্ন প্ল্যাটফর্মে মিলনের এক সুযোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চতুর্থ বছরে আমাদের চেষ্টা থাকবে, যাতে রমজানের এই বিশেষ মাসে আমাদের ঐতিহ্য এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।”

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ