ইসলামি বর্ষপঞ্জির চক্র ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব মিলিয়ে ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা। একই ইংরেজি বছরে একাধিক ঈদ উদযাপন এবং দুইবার হজ পালনের সুযোগ পাবেন মুসলমানরা।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী সাল ২০৩৯-এ এই অনন্য ঘটনা ঘটবে। ঐ বছরের ৬ জানুয়ারি হিজরি ১৪৬০ সনের প্রথম ঈদুল আজহা অনুষ্ঠিত হবে — যা পবিত্র হজের সমাপ্তি ও কোরবানির দিনও। একই ইংরেজি বছরে ২৬ ডিসেম্বরে আবার হজ মৌসুম সমাপ্তির দিনেও আরেকটি ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, অর্থাৎ দুটি পৃথক হজ ও ঈদুল আজহার উদযাপন হবে।
এ ছাড়াও ঐ একই সময়ে ১৯ অক্টোবর ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে ঐ বছরে মোট তিনটি ঈদ উল্লাসের দিন হবে। এই ব্যতিক্রমী ঘটনা ইসলামি (চন্দ্রভিত্তিক) ও গ্রেগরিয়ান (সূর্যভিত্তিক) ক্যালেন্ডারের দৈর্ঘ্যের পার্থক্য থেকে উদ্ভূত।
বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় ক্যালেন্ডারের চাঁদের নড়াচড়া ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সময়গত নিয়মের ফলে দু’টি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান একই ইংরেজি বছরের মধ্যে আবারবার ঘটতে পারে — যা ধর্মীয় ও জ্যোতির্বৈজ্ঞানিকভাবে অত্যন্ত আকর্ষণীয় ও বিরল ঘট
না।







