আর্কাইভ
ads
logo

হজযাত্রীদের জন্য দেশের ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পি.এম
হজযাত্রীদের জন্য দেশের ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

ads

ধর্ম মন্ত্রণালয় চলতি বছরের হজযাত্রীদের জন্য দেশের ৮০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। গত শনিবার এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া বাধ্যতামূলক। স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত এই ৮০টি কেন্দ্রের মাধ্যমে হজযাত্রীরা সহজেই টিকা নিতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদানের নির্দিষ্ট তারিখ মুঠোফোনে এসএমএসের মাধ্যমে হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়া, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে রাখা আবশ্যক।

ঢাকায় টিকাকেন্দ্রের মধ্যে রয়েছে:

  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

  • শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

  • কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

  • মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

  • সরকারি কর্মচারী হাসপাতাল

  • সম্মিলিত সামরিক হাসপাতাল

  • কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল

  • বাংলাদেশ সচিবালয় ক্লিনিক

ঢাকার বাইরে, হজযাত্রীরা সিভিল সার্জন অফিস বা নির্বাচিত হাসপাতালগুলিতেও টিকা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে:

  • গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল

  • গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

  • চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

  • সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল

  • খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

  • বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল

  • দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল

হজ সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ