ঈদ মানে শুধু উৎসব নয়, এটি আনন্দ, সৌন্দর্য ও একতার অনুভূতি। ‘Eid Soiree ২০২৬’ নামের বিশেষ ইভেন্টে এই অনুভূতিগুলো নতুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনদিনব্যাপী এ আয়োজন (২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হয়েছে মিডাস সেন্টার, ধানমন্ডি ২৭-এ।
এই ইভেন্টটি Planning by SHEIKHS ( https://www.facebook.com/profile.php?id=100057058316466 ) এর উদ্যোগে আয়োজন করা হয়েছে। এতে প্রিমিয়াম ব্র্যান্ড, ফ্যাশন ও লাইফস্টাইলের ৮০ টিরও বেশি প্রদর্শনী, ক্রিয়েটিভ কনটেন্ট ক্রিয়েটর, মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনফ্লুয়েন্সারের উস্থিতি ছিল।
Eid Soiree ২০২৬ এর মূল আকর্ষণ ছিল:
ঈদ-উপযোগী এক্সক্লুসিভ সংগ্রহ এবং নতুন কালেকশন
সাজসজ্জা ও পরিবেশে ঈদের অনুপ্রেরণা
দর্শক ও ক্রেতাদের জন্য ফুড স্টল এবং উৎসবমুখর খাবারের আয়োজন
ব্র্যান্ড ও ক্রিয়েটরের সংযোগের সুযোগ
ইভেন্টে অংশগ্রহণকারী স্টল মালিকদের জন্য এটি একটি প্রিমিয়াম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা সঠিক ক্রেতাদের সঙ্গে পরিচিত হতে পেরেছেন এবং তাদের ব্র্যান্ডের উপস্থিতি আরও দৃঢ় করতে পেরেছেন। দর্শনার্থীদের জন্য এটি একটি উৎসবমুখর শপিং অভিজ্ঞতা প্রদান করেছে। এই ইভেন্টে ক্রেতারা নতুন ঈদ পোশাক, উপহার, লাইফস্টাইল প্রোডাক্ট এবং আনুষঙ্গিক জিনিসপত্র কেনার সুযোগ পেয়েছেন।
ইভেন্ট আয়োজক শেখ মানি মার্জান বলেন, “আমরা চাই সবাই একত্রিত হয়ে একটি সুন্দর, স্মরণীয় এবং আড়ম্বরপূর্ণ ঈদের আমেজ তৈরি করুক — ঈদ উৎসব হোক পরিবার ও বন্ধুদের জন্য আনন্দের।”
Eid Soiree ২০২৬ এমন একটি আয়োজন যেখানে ঈদের আভিজাত্য ও আনন্দ একসাথে মিলিত হয়ে দর্শক এবং অংশগ্রহণকারীদের জন্য অনন্য অভিজ্ঞতা তৈরি করেছে।







