আর্কাইভ
ads
logo

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পি.এম
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন যারা

ads

অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি ঘোষণা করেছে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’। চলতি বছরের সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বইমেলার উদ্বোধনী দিনে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান হাতে তুলে দেবেন এই সম্মাননা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই উল্লেখিত, “বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ এই পুরস্কার অনুমোদন করেছে।”

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

  • কবিতায়: মোহন রায়হান

  • কথাসাহিত্যে: নাসিমা আনিস

  • প্রবন্ধ-গদ্যে: সৈয়দ আজিজুল হক

  • শিশুসাহিত্যে: হাসান হাফিজ

  • অনুবাদে: আলী আহমদ

  • গবেষণায়: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

  • বিজ্ঞানে: ফারসীম মান্নান মোহাম্মদী

  • মুক্তিযুদ্ধে অবদানের জন্য: মঈদুল হাসান

এইভাবে বাংলা একাডেমি প্রতি বছর বাংলার সাহিত্য ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি জানিয়ে আসছে।


ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ