ইসরায়েলের সতর্কবার্তার পর লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন। সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়দের নিজ নিজ অবস্থান থেকে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, “আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান। কেউ যদি হিজবুল্লাহর সদস্য বা তাদের সামরিক স্থাপনা ও সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়বে।”
ইসরায়েলি বাহিনীর এই নির্দেশনার পর স্থানীয় সময় সোমবার ভোর থেকেই বিভিন্ন এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ত্যাগ করতে শুরু করেছেন।







