আর্কাইভ
ads
logo

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পি.এম
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

ads

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইসরায়েলের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এই হামলার অংশ হিসেবে আহমেদিনেজাদের বাসভবন টার্গেট করা হয়েছিল।

মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থী নীতির জন্য পরিচিত ছিলেন এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে স্বচ্ছন্দভাবে মত প্রকাশ করতেন।

২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় ফিরে আসেন, তবে ওই নির্বাচনটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: কাতার টুডে


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ