আর্কাইভ
ads
logo

যুক্তরাষ্ট্র ইরানে গুণ্ডামি চালাচ্ছে: উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মার্চ ২০২৬, ০৬:৪৮ পি.এম
যুক্তরাষ্ট্র ইরানে গুণ্ডামি চালাচ্ছে: উত্তর কোরিয়া

ads

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সামরিক হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে ঘোষণা করে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

রোববার (১ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য জানিয়েছে।

মুখপাত্রের বক্তব্যে বলা হয়, ইরানের বিরুদ্ধে হামলা জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ‘প্রত্যাশার মধ্যেই ছিল’, এবং যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণে এই পদক্ষেপ অনিবার্য ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি উত্তর কোরিয়া আশঙ্কা প্রকাশ করেছে যে, এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিঘ্নিত করতে পারে



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ