আর্কাইভ
ads
logo

আয়াতুল্লাহ খামেনি জীবিত আছেন, দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পি.এম
আয়াতুল্লাহ খামেনি জীবিত আছেন, দাবি তেহরানের

ads

ইসরায়েলি গণমাধ্যমে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন।

এর আগে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ অজ্ঞাত একটি সূত্রের বরাতে দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন। তবে এ তথ্যকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-কে তিনি বলেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।”

তবে হামলায় ইরানের দুই কমান্ডার নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি। আরাগচি বলেন, “উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।”

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স তিনটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ নিহত হয়েছেন।

শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে এই যৌথ হামলা চালানো হয় বলে সূত্রগুলো জানিয়েছে। হামলার শুরুর দিকেই তারা প্রাণ হারান বলে রয়টার্সকে নিশ্চিত করা হয়েছে।

সূত্র: এনবিসি, রয়টার্স

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ