আর্কাইভ
ads
logo

২৭৪ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পি.এম
২৭৪ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তান সেনাবাহিনীর

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী

ads

আফগান তালেবানের সাথে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ১২ পাকিস্তানি সেনা নিহত, ২৭ জন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন, জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

শুক্রবার সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, সংঘর্ষে ২৭৪ তালেবান সৈন্য নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, আফগান তালেবানরা পাকিস্তানের ১৫টি সেক্টরের ৫৩টি স্থানে হামলা চালিয়েছে, যা করা হয়েছে বিশ্বব্যাপী ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত টিটিপি-র সহযোগিতায়।

তিনি আরও জানান, পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে ৭৩টি আফগান সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে। “আমাদের দখলে রয়েছে ১৮টি পোস্ট এবং ধ্বংস হয়েছে ১১৫টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান,” উল্লেখ করেন তিনি।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ২১ এবং ২২ ফেব্রুয়ারি রাতের অভিযানে পাকিস্তানি বাহিনী টিটিপির অবস্থান লক্ষ্য করে আফগানিস্তানের অভ্যন্তরে ‘খুব সতর্কভাবে’ হামলা চালিয়েছিল। এর পর আফগান তালেবান এই পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

চৌধুরী জানান, টিটিপির বিরুদ্ধে ২২টি হামলায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। আফগানিস্তানের কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় হামলায় কাবুলের পদাতিক ব্রিগেড সদর দপ্তরসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী এবং বেসামরিক নেতৃত্বের নির্দেশ অনুসারে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করছি।”

তিনি আরও উল্লেখ করেন, আফগান সরকারকে পাকিস্তান এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে যেকোন একটিকে বেছে নিতে হবে।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ