পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন, এই হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন এবং আরও ৩১৪ জন আহত হয়েছেন।
পাকিস্তানি পক্ষ আরও জানিয়েছে, তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে এবং ১৮টি চৌকি তারা দখল করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে আফগান তালেবান সরকার এ তথ্যের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। তারা জানিয়েছে, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পেশোয়ার থেকে জানান, আজ শুক্রবার দুপুরের পরও সীমান্ত এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছিল। পাকিস্তান একপাশ থেকে বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের ভেতর থেকেও প্রতিরোধমূলক হামলা হচ্ছে।
তিনি আরও বলেন, “দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে।” এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকা বর্তমানে খুবই উত্তেজনাপূর্ণ এবং অব্যবস্থাপনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।







