আর্কাইভ
ads
logo

তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পি.এম
তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

ads

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার মেয়ে জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জাইমা পোস্টে দুটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।”

তিনি আরও জানিয়েছেন, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি—যার ওপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।”

পোস্টে জাইমা বলেন, “বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”

তিনি আশা প্রকাশ করেন, “আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যের অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।

ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ