২ মার্চ ২০২৬, ১০:১৫ পি.এম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ মার্চ) রাত ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে আজ রাতেই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনে জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। তবে ঠিক কোন ইস্যু বা বিষয়ের ওপর ভিত্তি করে এই জরুরি তলব করা হয়েছে, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বা কোনো বিশেষ সংকটের বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করতেই এই আয়োজন।