সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।
তিনি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টরসহ দেশের অন্যান্য পারমাণবিক জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষতির কোনো লক্ষণ দেখা যায়নি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর গভর্নর বোর্ডে দেওয়া এক বিবৃতিতে গ্রোসি জানান, সংস্থাটি ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, তবে এ বিষয়ে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে আইএইএ-তে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
সূত্র: বিবিসি