সংযুক্ত আরব আমিরাতে ইরানের ছোড়া মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন নেপালি এবং একজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান থেকে মোট ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিনে সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে, যেগুলোর মধ্যে আটটি সমুদ্রে পড়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ২১টি ড্রোন বেসামরিক স্থাপনায় আঘাত হানে। এছাড়া ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে, বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। ফলে, আমিরাতে কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি দেশটির।
এই হামলায় মোট তিনজন নিহত হয়েছেন—একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ইরানি। এছাড়া আহত হয়েছেন ৫৮ জন, যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কতজন বাংলাদেশি আহত হয়েছেন তা প্রকাশ করেনি।
সূত্র: গালফ নিউজ