২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পি.এম

ট্রাম্পের প্রতিশ্রুত সহায়তা পৌঁছেছে: রেজা পাহলভি

ট্রাম্পের প্রতিশ্রুত সহায়তা পৌঁছেছে: রেজা পাহলভি

ইরানের রাজতন্ত্রের শেষ অধ্যায়ের উত্তরাধিকারী রেজা পাহলভি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট যে সহায়তার আশ্বাস দিয়েছিলেন, তা ইতোমধ্যে পৌঁছে গেছে। এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের জনগণের জন্য যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এখন বাস্তবে এসেছে। তার ভাষায়, এটি একটি মানবিক হস্তক্ষেপ এবং এর লক্ষ্য ইসলামিক রিপাবলিকের শাসনব্যবস্থা, তাদের দমন ও হত্যাযন্ত্র—ইরানের দেশ বা জনগণ নয়।

এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

রেজা পাহলভি বলেন, একটি নিষ্পত্তিমূলক মুহূর্ত আমাদের সামনে রয়েছে। রেজা পাহলভি বলেছেন, কিন্তু এই সহায়তা পৌঁছানোর পরও চূড়ান্ত জয় আমাদেরই হবে। তিনি আরও বলেন, রাস্তায় ফেরার সময় ঘনিয়ে এসেছে।

তিনি দেশটির সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইরানি জনগণের পাশে দাঁড়ান।

এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।