তবে এখন পর্যন্ত এই হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।
অন্যদিকে, রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই ধরনের বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কুয়েতেও। ঘটনার পর সেখানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।