২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পি.এম

আটকের ৭ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

আটকের ৭ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশি যুবককে সাত ঘণ্টার মধ্যে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সীমান্ত স্টেশন এলাকা দিয়ে তাকে বাংলাদেশে হস্তান্তর করা হয়।


ফেরত আসা যুবকের নাম রিপন সরকার। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি সিপি কোম্পানি কমান্ডার আলাউদ্দিন জানান, “বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন ওই যুবক ভুলবশত হিলি সীমান্তের স্টেশন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।”

ঘটনার খবর পেয়ে বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে যুবককে ফেরত আনার ব্যবস্থা করে। বৈঠকের পর রাতেই বিএসএফ তাকে বিজিবির হাতে হস্তান্তর করে। এরপর বিজিবি ওই যুবককে হিলি (হাকিমপুর) থানায় সোপর্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।