২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পি.এম

গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ড. আহসান এইচ মনসুরকে

গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ড. আহসান এইচ মনসুরকে

ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে যে, প্রক্রিয়া শেষে আজ বুধবারই নতুন গভর্নর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে। 

এদিকে দুপুর ২টার দিকে গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যান। এ সময় তিনি পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে কোনো জবাব না দিয়ে চলে যান।