২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পি.এম

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন পিলখানা হত্যাকান্ডে শহীদদের প্রতি

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন পিলখানা হত্যাকান্ডে শহীদদের প্রতি

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় পিলখানায় নিহত সব শহীদ সেনাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি শহীদদের আত্মার শান্তি ও তাদের পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম. নজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। এই দাঙ্গা চলাকালে মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ মোট ৭৪ জন নিহত হন।