দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজ ‘ইউএস অ্যাম্বাসি ঢাকা’-তে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।”
কূটনৈতিক মহলে এ শুভেচ্ছা বার্তাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ধারাবাহিক সহযোগিতা ও পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।