২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পি.এম

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

সুপার এইটের প্রথম ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচের জল্পনা বৃষ্টিতে থমকে গেল। শুধু টস হয়েছিলো , এরপর খেলা আর শুরু করা সম্ভব হয়নি। আনুষ্ঠানিকভাবে ম্যাচটি বৃষ্টির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কলম্বোতে টসের সময়ই বৃষ্টি শুরু হয়। পাকিস্তান দুই পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছিল। অধিনায়ক সালমান আগা টসের সময় বলেন, “সেরা খেলাটা খেলতে হবে। স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারও জানান, তাঁর দল প্রস্তুত রয়েছে, তবে আবহাওয়া খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

টি–টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই। শুধু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচের জন্যও রিজার্ভ ডে ছিল না। সুপার এইটের ম্যাচ  বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায়, দুই দলই একটি করে পয়েন্ট পাবে।