২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পি.এম

'সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন'

'সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন'

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়তে দেবে না এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব পালনের জন্য শতভাগ চেষ্টা করব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিগত সময়ে হজের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ তুলে কায়কোবাদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাব, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারেন। তারা যেন বলতে পারেন যে, আল্লাহর রহমতে আমরা অতীতের থেকে ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।”