২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পি.এম

ধানমন্ডিতে আ.লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান

ধানমন্ডিতে আ.লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের স্লোগান

দেড় বছর আগে সহিংসতার মুখে ক্ষতিগ্রস্ত হওয়া ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে আবারও শোনা গেল স্লোগান। জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে সেখানে অবস্থান নেন যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেত্রী ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে যান। সেখানে তারা জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে স্লোগান দেন।

২০০২ সাল থেকে ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। শুরুতে এটি ভাড়া নেওয়া হয়েছিল। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলীয় মালিকানায় কেনা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে ওই কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে ভবনটির ব্যাপক ক্ষতি করা হয়।