জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছায়া মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছেন, বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে তিনি ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
সজীব ভূঁইয়া পোস্টে বলেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা।”