১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পি.এম

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায়, এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সফর অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই ২০৯টি আসনে জয়ী হয়েছে। জোটের অন্যান্য শরিকরা ৩টি আসন পেয়ে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২।

এবারের নির্বাচনে প্রথমবার সংসদে অংশ নেওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও বগুড়া দুই আসন থেকে জয়ী হয়েছেন।