১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পি.এম

রূপায়ন গ্রুপে চাকরি, আবেদন শেষ ২৩ ফেব্রুয়ারি

রূপায়ন গ্রুপে চাকরি, আবেদন শেষ ২৩ ফেব্রুয়ারি

রিয়েল এস্টেট খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে রূপায়ন গ্রুপ। প্রতিষ্ঠানটি এজিএম/ডিজিএম (ক্লাস্টার হেড–সেলস) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং চলবে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

নিয়োগের সারসংক্ষেপ

• প্রতিষ্ঠান: রূপায়ন গ্রুপ

• চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)

• পদের নাম: এজিএম / ডিজিএম (ক্লাস্টার হেড–সেলস)

• পদসংখ্যা: ২টি

• লোকবল: নির্ধারিত নয়

• প্রকাশের তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬

• আবেদন শুরু: ০৫ ফেব্রুয়ারি ২০২৬

• আবেদন শেষ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

• আবেদন পদ্ধতি: অনলাইন

• কর্মস্থল: ঢাকা

• অফিশিয়াল ওয়েবসাইট: https://www.rupayangroup.com

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। রিয়েল এস্টেট খাতে কাজের দক্ষতা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৯ থেকে ১৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

প্রার্থীর যোগ্যতা ও শর্ত

• প্রার্থীর ধরন: শুধু পুরুষ

• বয়সসীমা: ৩৫ থেকে ৪৯ বছর

• কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

• বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস এবং লাভজনক প্রণোদনা পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে।