১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পি.এম

যমুনা ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারি

যমুনা ব্যাংকে নিয়োগ, আবেদন শেষ ২৬ ফেব্রুয়ারি

বেসরকারি খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ এনে দিয়েছে যমুনা ব্যাংক পিএলসি। সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতোমধ্যে ১০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

নিয়োগের সারসংক্ষেপ

• প্রতিষ্ঠান: যমুনা ব্যাংক পিএলসি

• চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)

• পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার

• পদসংখ্যা: নির্ধারিত নয়

• কর্মস্থল: ঢাকা

• আবেদন পদ্ধতি: অনলাইন

• আবেদন শুরু: ১০ ফেব্রুয়ারি ২০২৬

• আবেদন শেষ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬

• অফিশিয়াল ওয়েবসাইট: https://jamunabankbd.com

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা তথ্য প্রযুক্তি বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উইন্ডোজ এবং ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেমে দক্ষতা আবশ্যক। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য তথ্য

• কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

• প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

• বয়সসীমা: উল্লেখ নেই

• বেতন: আলোচনা সাপেক্ষে

• অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক ব্যাংকের অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।