১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পি.এম

সৌদি আরবে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা গেলে, রোজা শুরু ১৮ তারিখ থেকে

সৌদি আরবে ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা গেলে, রোজা শুরু ১৮ তারিখ থেকে

পবিত্র রমজান মাসের সূচনা নির্ধারণে সৌদি আরব ঘোষণা দিয়েছে, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদ দেখা হবে। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২৯ শাবান তারিখে সূর্যাস্তের পর অনুমোদিত পর্যবেক্ষকরা সারাদেশে রমজানের চাঁদ দেখা চেষ্টা করবেন।

সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, যদি ওই দিন সন্ধ্যায় চাঁদ দৃশ্যমান হয়, তবে বুধবার ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান। সেক্ষেত্রে মুসলমানরা ভোর থেকেই রোজা শুরু করবেন। চাঁদ না দেখালে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা পালন শুরু হবে।

সৌদি আরবে রমজান শুরু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটির। প্রাথমিকভাবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থাকলেও ধর্মীয়ভাবে স্বীকৃত দৃশ্যমান চাঁদকেই শেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়। এরপর রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

এবারের রমজান শীতকালে পড়ার সম্ভাবনা থাকায় প্রতিদিনের রোজার সময় তুলনামূলকভাবে কম হতে পারে। ধারণা করা হচ্ছে, গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখা প্রয়োজন হবে। মুসলিম বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো গভীর আগ্রহ নিয়ে সৌদি আরবে সম্ভাব্য রমজানের সূচির দিকে নজর রাখছে।