৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এ.এম

আজকের নামাজের সময়সূচি: ৬ ফেব্রুয়ারি ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ৬ ফেব্রুয়ারি ২০২৬

ইবাদতের শৃঙ্খলা গড়ে ওঠে সময়ানুবর্তিতার মধ্য দিয়েই। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দানের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা নামাজের সময়ের আগেই মসজিদে উপস্থিত হয়ে ইবাদতের অপেক্ষায় থাকেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন—এমনটাই এসেছে হাদিসে।

রাসুল (সা.) বলেন,‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম, হাদিস : ৮৬৭)

আজ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬। ইংরেজি তারিখের পাশাপাশি দিনটি ২৩ মাঘ ১৪৩২ বাংলা এবং ১৭ শাবান ১৪৪৭ হিজরি। নিচে ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—

নামাজের সময়সূচি | ০৬ ফেব্রুয়ারি ২০২৬

• ফজর: ৫:১৯ মিনিট

• জুমা: ১২:১৩ মিনিট

• আসর: ৪:১২ মিনিট

• সূর্যাস্ত: ৫:৪৮ মিনিট

• ইফতার: ৫:৫১ মিনিট

• মাগরিব: ৫:৫১ মিনিট

• ইশা: ৭:০৬ মিনিট

আগামীকাল শনিবার, ০৭ ফেব্রুয়ারি

• ফজর: ৫:১৯ মিনিট

• তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ৫:১৮ মিনিট

• সূর্যোদয়: ৬:৩৭ মিনিট

বিভাগভিত্তিক সময় সমন্বয়

ঢাকার সময়ের সঙ্গে বিভাগীয় শহরগুলোর জন্য যেসব এলাকায় সময় যোগ বা বিয়োগ করতে হবে—

বিয়োগ করতে হবে:

• চট্টগ্রাম: ৫ মিনিট

• সিলেট: ৬ মিনিট

যোগ করতে হবে:

• খুলনা: ৩ মিনিট

• রাজশাহী: ৭ মিনিট

• রংপুর: ৮ মিনিট

• বরিশাল: ১ মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন