৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৩ এ.এম

‘বলিউড স্টাইলে’ ঝড় তুললেন মিম

‘বলিউড স্টাইলে’ ঝড় তুললেন মিম

ঢালিউডের গ্ল্যামার কন্যা বিদ্যা সিনহা মিম নিজের ফ্যাশন ঘরানার জন্য সবসময়ই আলোচনায় থাকেন। তবে সাম্প্রতিক সাজসজ্জায় তিনি যেন ছাড়িয়ে গেছেন নিজেকেই। সাধারণ টি-শার্ট আর ডেনিম শর্টসে তার উপস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে প্রশংসার জোয়ার।

ফেসবুকে প্রকাশ করা মিমের এই সাহসী ও আধুনিক লুক দেখে রীতিমতো বিমোহিত অনুরাগী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা। নিজের ছবির সাথে অভিনেত্রী জুড়ে দিয়েছেন ছোট একটি বার্তা, যেখানে তিনি লিখেছেন যে ডেনিম তার নিজস্ব দ্যুতি ছড়াচ্ছে।

মিমের এই মোহনীয় রূপ দেখে ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে তাকে সরাসরি বলিউডের প্রথম সারির নায়িকাদের সাথে তুলনা করছেন। কেউ কেউ তার দীর্ঘদেহী গড়ন ও ব্যক্তিত্বের প্রশংসা করে বলছেন, বর্তমান সময়ে মিমের মতো এমন স্মার্ট ও আকর্ষণীয় অভিনেত্রী খুব একটা দেখা যায় না।

উল্লেখ্য, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করা এই তারকা খুব দ্রুতই নিজের অবস্থান তৈরি করে নেন। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া মিম আজ ঢালিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।