৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এ.এম

আজকের নামাজের সময়সূচি: ৪ ফেব্রুয়ারি ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ৪ ফেব্রুয়ারি ২০২৬

নামাজের ফজিলত ও মর্যাদা স্মরণ করিয়ে দিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম, হাদিস : ৮৬৭)

আজ বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬। বাংলা তারিখ ২১ মাঘ ১৪৩২ এবং হিজরি তারিখ ১৫ শাবান ১৪৪৭। নিচে ঢাকা ও আশপাশের এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি দেওয়া হলো—

নামাজের সময়সূচি | ০৪ ফেব্রুয়ারি ২০২৬

·         ফজর: ৫:২০ মিনিট

·         জোহর: ১২:১৩ মিনিট

·         আসর: ৪:১২ মিনিট

·         সূর্যাস্ত: ৫:৪৭ মিনিট

·         ইফতার: ৫:৫১ মিনিট

·         মাগরিব: ৫:৫১ মিনিট

·         ইশা: ৭:০৫ মিনিট

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

·         ফজর: ৫:২০ মিনিট

·         তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়: ৫:১৯ মিনিট

·         সূর্যোদয়: ৬:৩৭ মিনিট

বিভাগভেদে সময় সমন্বয়

ঢাকার সময়সূচির সঙ্গে নিচের বিভাগগুলোতে সময় যোগ বা বিয়োগ করতে হবে—

বিয়োগ করতে হবে:

·         চট্টগ্রাম: ৫ মিনিট

·         সিলেট: ৬ মিনিট

যোগ করতে হবে:

·         খুলনা: ৩ মিনিট

·         রাজশাহী: ৭ মিনিট

·         রংপুর: ৮ মিনিট

·         বরিশাল: ১ মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন