ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ছে না কি কমছে, তা আজ সোমবার (২ ফেব্রুয়ারি) জানা যাবে। এদিন দেশের ভোক্তাদের জন্য এক মাসের নতুন এলপিজি মূল্য ঘোষণা করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারির সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সংক্রান্ত সিদ্ধান্তের তথ্য আজ দুপুর ৩টায় প্রকাশ করা হবে।
মূল্য পরিবর্তন সম্পর্কিত ঘোষণা ঢাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) স্থিত কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে। এটি দেশের এলপিজি ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে গণ্য হবে।