১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পি.এম

‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’- জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে শাওন

‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’- জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওন সোশ্যাল মিডিয়ায় নানা ইস্যুতে সরব থাকেন। সাম্প্রতিক সময়ে তিনি রাজনৈতিক বিষয়েও নিজের অবস্থান প্রকাশ করে যাচ্ছেন।

এ ধারাবাহিকতায় শাওন সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন। পোস্টটিতে কর্মজীবী নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে।

যদিও পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানায়, আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেল এবং দলের কিছু সিনিয়র নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনার প্রসঙ্গে শাওন লিখেছেন, “কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করা এক ঘণ্টার মধ্যে মুছে দিয়ে নতুন পোস্টে জানিয়েছিলেন যে তার আইডি হ্যাক হয়েছিল, এবং অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন। আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমনই বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করুন।