২৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পি.এম

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

দীর্ঘ ১২ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা মিলছে জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমের।

অনেক বছর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ থাকলেও বড় পর্দায় দুজনকে একসঙ্গে দেখা যায়নি।

এবার "বনলতা এক্সপ্রেস" সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরেছেন এই দুই শিল্পী। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর।

নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে বনলতা এক্সপ্রেস। ইতোমধ্যেই সিনেমার অনেক দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।

মোশাররফ করিমের সঙ্গে কাজ করার অনুভূতি সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, “আমরা দুজন অনেক নাটক, বড় ধারাবাহিকেও কাজ করেছি। তবে সর্বশেষ অভিনয় করেছিলাম টেলিভিশন সিনেমায়।”

তিনি আরও জানান, “তারপর আর দর্শকরা আমাদের দুজনকে একত্রে বড় পর্দায় দেখেননি। তবে এবার দেখবেন, বনলতা এক্সপ্রেস সিনেমায়।”

চঞ্চল চৌধুরী বলেন, “দুর্দান্ত একটি কাজ হচ্ছে। আরও অনেক শিল্পী আছেন। তারা ও খুব ভালো করছে। মজার বিষয় হচ্ছে, দর্শকরা আমাকে ও মোশাররফ করিমকে একত্রে দেখতে পাবেন। শক্তিশালী একটি গল্পে দুজনকে পাবেন।”