বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার শাহজাদাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর থেকেই শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতা স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এ বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি এবং অনেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে সবাইকে সতর্ক করতে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটির কার্যক্রম পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।