১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পি.এম

আরএফএলে চাকরির সুযোগ, স্নাতক থাকলেই আবেদন

আরএফএলে চাকরির সুযোগ, স্নাতক থাকলেই আবেদন

বেসরকারি খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে নতুন কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে একটি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৮ জানুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আরএফএল গ্রুপ সিনিয়র ম্যানেজার/এজিএম (এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

এটি একটি ফুলটাইম ও অফিসভিত্তিক চাকরি। নির্বাচিত প্রার্থীকে খুলনা বিভাগের বাগেরহাটে কর্মরত থাকতে হবে। বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রার্থীরা অন্যান্য সুবিধাও পাবেন।

আগ্রহী প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আরএফএল গ্রুপ।