আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা একটি মামলা থেকে তাঁকে এবং তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার সকালে মামলাটির শুনানি শেষে ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ প্রদান করেন।
এর মাধ্যমে আলোচিত ওই মামলায় মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটল।