শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে সেমিনারের আয়োজক শিক্ষামূলক সংগঠন ‘পাঠশালা’ এ তথ্য নিশ্চিত করে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন ড. মিজানুর রহমান আজহারী।
সেমিনারে আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা এবং বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—সে বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরবেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিগগিরই গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্নকারীরাই সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এই দাওয়াতি ও শিক্ষামূলক আয়োজনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আগাম আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন পাঠশালা।