২ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পি.এম

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ: ১৫ ক্যাটাগরিতে ১,৩১৩ পদ, কাজের সুযোগ সারা দেশে

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ: ১৫ ক্যাটাগরিতে ১,৩১৩ পদ, কাজের সুযোগ সারা দেশে

 

চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুখবর। বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) দেশের বিভিন্ন স্থানে নিয়োগের লক্ষ্যে ১৫টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১ হাজার ৩১৩টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। তবে সব পদেই সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।


পদের নাম, সংখ্যা ও সুযোগ-সুবিধা

১. সহকারী পরিচালক, অর্থ ও হিসাব

(ভ্যাট ও ট্যাক্স, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা)

  • পদসংখ্যা: ০১

  • বেতন: শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৮,৫৬০ টাকা; নিয়মিতকরণের পর ১,৩৫,৭০০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

২. প্রশাসক (হাসপাতাল)

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর

৩. হেড অব কোর সফটওয়্যার অপারেশন

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

৪. হেড অব আইটি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

৫. ডাটা অ্যানালিস্ট (এমএফআই অ্যানালিটিকস)

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

৬. স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি প্রকল্প)

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

৭. নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

৮. জোনাল ম্যানেজার

  • পদসংখ্যা: ০৫

  • বেতন: শিক্ষানবিশকালে ৭৫,০০০ টাকা; নিয়মিতকরণের পর ৭৯,০০০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

৯. এরিয়া ম্যানেজার

  • পদসংখ্যা: ২৫

  • বেতন: শিক্ষানবিশকালে ৫২,০০০ টাকা; নিয়মিতকরণের পর ৫৮,৭৬০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

১০. অডিট কর্মকর্তা

  • পদসংখ্যা: ২০

  • বেতন: শিক্ষানবিশকালে ৪৩,০০৮ টাকা; নিয়মিতকরণের পর ৫৩,৭৬০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

১১. জোনাল হিসাব কর্মকর্তা

  • পদসংখ্যা: ০৫

  • বেতন: শিক্ষানবিশকালে ৪৪,৬০৮ টাকা; নিয়মিতকরণের পর ৫৫,৭৬০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

১২. সিনিয়র অফিসার (ক্রেডিট) / শাখা ব্যবস্থাপক

  • পদসংখ্যা: ৫০

  • বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা; নিয়মিতকরণের পর ৪৯,৩০০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

১৩. অটোমোবাইল প্রকৌশলী

  • পদসংখ্যা: ০১

  • বেতন: আলোচনা সাপেক্ষে

  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

১৪. অফিসার (ক্রেডিট) / সহকারী শাখা ব্যবস্থাপক

  • পদসংখ্যা: ২০০

  • বেতন: প্রশিক্ষণকালে (৪ মাস) ১৬,০০০ টাকা; শিক্ষানবিশকালে ৩৩,৫৬৮ টাকা; নিয়মিতকরণের পর ৪১,৯৬০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

১৫. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট) / সিনিয়র মাঠ সংগঠক

  • পদসংখ্যা: ১,০০০

  • বেতন: প্রশিক্ষণকালে (২ মাস) ১২,০০০ টাকা; শিক্ষানবিশকালে ২৯,২৪৮ টাকা; নিয়মিতকরণের পর ৩৬,৫৬০ টাকা

  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর


আবেদন পদ্ধতি

উপনির্বাহী পরিচালক, এসএসএস বরাবর স্বাক্ষরিত আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।

আবেদনের ঠিকানা:
উপনির্বাহী পরিচালক
সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)
এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস
ময়মনসিংহ রোড, টাঙ্গাইল


আবেদন ফি

  • ২০০ টাকা


গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • ১ নম্বর থেকে ১৪ নম্বর পদের পরীক্ষাকেন্দ্র টাঙ্গাইল।

  • ১৫ নম্বর পদের পরীক্ষাকেন্দ্র: ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট।

  • আবেদনপত্র ও খামের ওপর পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

  • ১৫ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় মূল সনদ জমা রাখতে হবে, যার বিপরীতে প্রাপ্তিস্বীকারপত্র দেওয়া হবে। প্রয়োজনে সাময়িকভাবে সনদ উত্তোলনের সুযোগ থাকবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬।