নতুন বছরের পরিকল্পনায় ব্যাংক চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় জানা গেছে, ২০২৬ সালে সাপ্তাহিক ছুটিসহ মোট ২৮ দিন দেশের ব্যাংকগুলো বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে এই তালিকা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। তালিকা অনুযায়ী, উৎসব ও জাতীয় দিবস মিলিয়ে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে ৬ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের সঙ্গে মিলেছে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত তালিকা অনুযায়ী ২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে—
৪ ফেব্রুয়ারি শবে বরাত,
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
১৭ মার্চ শবে কদর,
১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা,
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস,
১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য),
১৪ এপ্রিল বাংলা নববর্ষ,
১ মে মহান মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা),
২৬ থেকে ৩১ মে ঈদুল আজহা,
২৬ জুন পবিত্র আশুরা,
১ জুলাই ব্যাংক হলিডে,
৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস,
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.),
৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী,
২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী),
১৬ ডিসেম্বর বিজয় দিবস,
২৫ ডিসেম্বর যিশুখ্রীষ্টের জন্মদিন (বড়দিন)
এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
এই তারিখগুলোতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে এবং কোনো ধরনের লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধর্মীয় উৎসবের কয়েকটি ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় প্রয়োজনে তা পরিবর্তিত হতে পারে।